তারাপীঠ ও কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের পর পুজোর আগে শিলিগুড়ির হোটেল, রেস্তোরাঁ, শপিং মল-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে প্রশাসন। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বৃহস্পতিবার একাধিক হোটেল পরিদর্শন করে জানান, পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর ও PWD-কে নিয়ে যৌথ কমিটি গঠন করা হবে। নিয়ম না মানলে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি।
পুজোর আগে শিলিগুড়িতে হোটেল-রেস্তোরাঁয় কড়া নজরদারি
Source: News18 Bangla