ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) দেশের ১২১টি টোল প্লাজায় ডিজিটাল ‘লোকাল পাস’ পরিষেবা চালু করেছে। টোল প্লাজার ২০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী ব্যক্তিরা মাসিক ৩৫০ টাকায় এই পাস পাবেন, যা শুধুমাত্র অ-বাণিজ্যিক গাড়ির জন্য প্রযোজ্য। আবেদন করতে হবে রাজমার্গযাত্রা অ্যাপের মাধ্যমে, যেখানে ডিজিলকার ও ভাহান ডেটাবেস থেকে তথ্য যাচাই করা হবে।
NHAI-র লোকাল টোল পাস ৩৫০ টাকায়, আবেদন অনলাইনে
Source: Kolkata 24x7