বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দিল্লির এইমসে পেসমেকার বসানো হয়েছে। শুক্রবার বিমানে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন এবং দু-একদিনের মধ্যে ছাড়া পাবেন। অন্যদিকে, পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য।
বিমান বসুর শরীরে পেসমেকার, মীরা ভট্টাচার্য হাসপাতালে
Source: Hindustan Times Bangla