আট বছরের লিভ-ইন সম্পর্কের পর গোয়ায় গিয়ে রেজিস্ট্রি বিয়ে করলেন অভিনেতা অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। তাঁদের দুই সন্তান রয়েছে। বারদেজ সাব-রেজিস্ট্রার অফিসে এই বিয়ে সম্পন্ন হয়। এর আগে ২০২৫ সালে রিয়া চক্রবর্তীর পডকাস্টে বাগদানের কথা স্বীকার করেছিলেন অর্জুন।
গোয়ায় রেজিস্ট্রি বিয়ে করলেন অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা
Source: Anandabazar Patrika