তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় পাঁচজন নতুন সদস্য যুক্ত হয়েছেন এবং একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানো হয়। মন্ত্রিসভার আকার এখন ৫২ জনে দাঁড়িয়েছে, যা সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর তৃতীয় বৃহত্তম।
মন্ত্রিসভায় নতুন পাঁচ মুখ, শপথ নিলেন মির্জা ফখরুল
Source: BBC Bangla