পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথি ও আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে সমন্বয় আনতে নতুন এসওপি জারি করল স্বাস্থ্য দফতর। এখন হাসপাতালে রোগী ভর্তির সময় প্রথমে আয়ুষ্মান কার্ডের যোগ্যতা যাচাই করতে হবে। আয়ুষ্মান কার্ড থাকলে সেই প্রকল্পেই চিকিৎসা শুরু হবে; শুধু প্রযুক্তিগত সমস্যায় স্ক্রিনশটসহ প্রমাণ দিয়ে স্বাস্থ্যসাথি ব্যবহার করা যাবে। আয়ুষ্মানের অযোগ্য বা কার্ড না থাকলে স্বাস্থ্যসাথিতে চিকিৎসা চলবে।
স্বাস্থ্যসাথি নাকি আয়ুষ্মান: নতুন এসওপি জারি
Source: News18 Bangla