হকি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরেছে ভারত। সাতটি পেনাল্টি কর্নার পেয়েও মাত্র একটি গোল করে ভারত, অন্যদিকে রক্ষণের ভুলে তিন গোল হজম করে। এই হারের ফলে সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে জিততে না পারলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে হরমনপ্রীত সিংহের দল।
হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে ভারতের ৩-১ গোলে হার
Source: Anandabazar Patrika