ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, মেটা আর শুধু মধ্যস্থতাকারী নয়, বরং একটি 'সার্ভিস প্রোভাইডার', কারণ তারা বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করে। ফলে আইটি আইনের ৭৯ ধারার 'সেফ হারবার' সুরক্ষা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগে এনসিপিসিআর-এ হাজির হন মেটা ইন্ডিয়ার এমডি অরুণ শ্রীনিবাস। কমিশন মেটাকে দুই সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে।
মেটার 'মধ্যস্থতাকারী' মর্যাদা নিয়ে কেন্দ্রের প্রশ্ন, এনসিপিসিআর-এ হাজির মেটা প্রধান
Source: The Wall Bengali