রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত 'লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬'-এ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রুশ তেল কেনা দেশ ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের আইনি অধিকার পেল আমেরিকা। তবে আইন হওয়ার সঙ্গে সঙ্গেই শুল্ক কার্যকর হয়নি; কখন ও কত হারে হবে তা ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। ভারত জানিয়েছে, জ্বালানি নিরাপত্তাই তার অগ্রাধিকার।
রুশ নিষেধাজ্ঞা আইনে ট্রাম্পের স্বাক্ষর, ভারত-চিনের ওপর ১০০% শুল্কের আশঙ্কা
Source: News18 Bangla