১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে কলাইকুন্ডার আকাশে চারটি পাকিস্তানি স্যাবার যুদ্ধবিমানকে মোকাবিলা করা বীরচক্র প্রাপক ফ্লাইট লেফটেন্যান্ট আলফ্রেড টাইরন কুক প্রয়াত হয়েছেন। ভারতীয় বায়ুসেনা তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং জানিয়েছে, সামরিক বিমান ইতিহাসে তাঁর সাহসিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে।
বীরচক্র প্রাপক ফ্লাইট লেফটেন্যান্ট আলফ্রেড টাইরন কুক প্রয়াত
Source: Hindustan Times Bangla