বাংলায় ১৮০ কিমি বেগের নমো ভারত ট্রেনের প্রস্তাব

বাংলায় ১৮০ কিমি বেগের নমো ভারত ট্রেনের প্রস্তাব

পশ্চিমবঙ্গে চারটি রুটে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগের নমো ভারত ট্রেন চালানোর প্রস্তাব জমা পড়েছে। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টরকে এই প্রস্তাব দেন। প্রস্তাবিত রুটগুলি হল কলকাতা-কল্যাণী-কৃষ্ণনগর-মায়াপুর, কলকাতা-বর্ধমান-দুর্গাপুর-আসানসোল, কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়া এবং সাঁতরাগাছি-কোলাঘাট-খড়্গপুর-মেদিনীপুর। এনসিআরটিসি-র ধাঁচে পশ্চিমবঙ্গ র‍্যাপিড ট্রানজিট কর্পোরেশন গঠনেরও সুপারিশ করা হয়েছে।

Source: Hindustan Times Bangla

More in Top Stories

Read the live feed on ZapIndies