মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা বাঘিয়ার বিলে শনিবার বিকেলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। পাখুল্লা সিরাজকাঠি যুবসমাজের আয়োজনে প্রায় এক কিলোমিটার এলাকায় ১০টিরও বেশি দল অংশ নেয়। ঢোল ও জারি গানের সুরে শুরু হওয়া এ প্রতিযোগিতা ঘিরে হাজারো মানুষের মিলনমেলা বসে। আয়োজকরা বলছেন, প্রায় চারশ বছরের পুরোনো এ ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এমন আয়োজন চলবে।
বাঘিয়ার বিলে ফিরল নৌকা বাইচের ঐতিহ্য
Source: Bangladesh Pratidin