কুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার হয়। আলামত ও অপ্রতিমের আইফোন জব্দ করা হয়েছে; ১৬৪ ধারায় জবানবন্দির প্রক্রিয়া চলছে।
অপ্রতিম হত্যায় চারজন গ্রেপ্তার, দায় স্বীকার
Source: Daily Bangladesh