আধার ব্যবস্থাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে UIDAI। গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এ সংস্থার সিইও সৌরভ বিজয় জানান, ইন্টারঅপারেবিলিটির জন্য একাধিক প্রুফ অফ কনসেপ্ট চলছে। বিদেশে থাকা ভারতীয় ও OCI কার্ডধারীদের জন্য আধার-ভিত্তিক পরিষেবা সহজ করতে আইনি কাঠামোর পরিবর্তনও প্রয়োজন হতে পারে। তবে নির্দিষ্ট রূপরেখা বা সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি।
আন্তর্জাতিক স্তরে পৌঁছবে আধার, পরিকল্পনা UIDAI-এর
Source: Bangla Hunt