ধর্মতলার ডিওয়াইএফআই সমাবেশে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ব্রিটিশদের সঙ্গে তুলনা টেনে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, ইংরেজরা স্বাধীনতা বলতে নিষেধ করত, আর বিজেপি বলে আজাদি চলবে না। যাদবপুরের দলীয় অফিসে হামলার প্রতিবাদে আইনের শাসন ফেরানোর দাবি জানান তিনি। পাল্টা বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, সেলিমের বদহজম হয়েছে।
ব্রিটিশদের সঙ্গে তুলনা টেনে বিজেপিকে নিশানা সেলিমের
Source: Hindustan Times Bangla