টাটা সন্সের বোর্ড ৪-১ ভোটে এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য নির্বাহী চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে। কিন্তু বৃহত্তম শেয়ারহোল্ডার টাটা ট্রাস্টস এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, কোম্পানির আর্টিক্যালস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী ট্রাস্টস মনোনীত দুই ডাইরেক্টরের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন ছিল, যা ১৭ সেপ্টেম্বরের ভোটে পাওয়া যায়নি। ট্রাস্টসের দাবি, তাই প্রস্তাবটি বৈধভাবে পাস হয়নি এবং এর কোনো আইনি প্রভাব নেই।
চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে টাটা ট্রাস্টসের আপত্তি
Source: Bangla Hunt