সরকার জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে, যা ১ জুলাই থেকে কার্যকর। ২০টি গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে; সর্বনিম্ন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত বেতন ধাপে ধাপে কার্যকর হবে—ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডে ৪০ শতাংশ এবং ১০-২০ গ্রেডে ৫০ শতাংশ।
নতুন বেতন স্কেল ২০২৬ ঘোষণা, ১ জুলাই থেকে কার্যকর
Source: Daily Bangladesh