ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন করণ যাদব। নতুন ক্লাব-লেড মডেলে লিগের কৌশল নির্ধারণ, বাণিজ্যিক সম্প্রসারণ এবং ক্লাব, এআইএফএফ, সম্প্রচারকারী ও স্পনসরদের মধ্যে সমন্বয় তাঁর প্রধান দায়িত্ব। ১০ অক্টোবর নতুন মরসুম শুরুর আগেই এই নিয়োগ। প্রায় দুই দশকের ক্রীড়া প্রশাসন ও কমার্শিয়াল অভিজ্ঞতাসম্পন্ন যাদব ভারতীয় ফুটবলের আর্থিক ও কাঠামোগত টেকসই বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন।
আইএসএলের প্রথম সিইও করণ যাদব
Source: The Wall Bengali