বিদেশে ভারতীয় ইলিশ রফতানির বড় পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেছেন, ভবিষ্যতে ভারতের ইলিশ পুরো দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রফতানি হয়েছে, যার বেশিরভাগ গুজরাটের। আরও ১৫০-২০০ টন পাঠানোর কথা চলছে। বাংলাদেশে জোগান কম থাকায় ভারত থেকে আমদানি হচ্ছে।
বিশ্ব বাজারে ভারতীয় ইলিশ ছড়ানোর পরিকল্পনা কেন্দ্রের
Source: Hindustan Times Bangla