ডিজেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বিআরটিএ। প্রস্তাবটি অনুমোদনের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সোমবার বনানীতে বিআরটিএ প্রধান কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। মালিকরা দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের অনুরোধ জানিয়েছেন।
ডিজেলের দাম বাড়ায় দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
Source: Daily Bangladesh