টাঙ্গাইলে বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সানিয়াত খান বাপ্পা, মো. আজাদ ও শাহজাহান; তিনজনই পলাতক। ২০১৩ সালের ২০ ডিসেম্বর ফারুককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
টাঙ্গাইলে ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
Source: Daily Bangladesh