নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় ভিজেগ্রাদ গ্রুপ

নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় ভিজেগ্রাদ গ্রুপ

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে সমর্থন জানাল মধ্য ইউরোপের চার দেশ। নিউ ইয়র্কে ৮১তম রাষ্ট্রসংঘ সাধারণ সভার সাইডলাইনে প্রথম ‘V4-India’ বৈঠকে হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের ভিজেগ্রাদ গ্রুপ আনুষ্ঠানিকভাবে এই দাবির পক্ষে সওয়াল করে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এটিকে নতুন অধ্যায় বলেছেন। বৈঠকে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক গভীর করার সিদ্ধান্তও হয়।

Source: Kolkata 24x7

More in Politics

Read the live feed on ZapIndies