৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা শিশুশিল্পীর সম্মান পেলেন ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। সৌরভ পালোধি পরিচালিত 'অঙ্ক কী কঠিন' ছবির জন্য গুজরাতের কেভাডিয়ায় রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেন তারা। রেড কার্পেটে সলমন খানের 'ওয়ান্টেড' ছবির সংলাপ বলে শোরগোল ফেলেন দুই খুদে। এছাড়া সেরা বাংলা ছবি অঞ্জন দত্তর 'চালচিত্র এখন'।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার তিন খুদে শিল্পীর সাফল্য
Source: Hindustan Times Bangla