বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। ১৯৭১ সালে ‘শেষ পর্ব’ দিয়ে অভিষেক হওয়া এই অভিনেত্রী ‘মর্জিনা আবদুল্লা’, ‘নিশি কন্যা’, ‘মৌচাক’ ও ‘হোটেল নো ফক্স’-সহ বহু ছবিতে অভিনয় করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শোক জানিয়েছেন।
টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় প্রয়াত
Source: Hindustan Times Bangla