এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালে ইসলামী ব্যাংকে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে ৮ হাজার ৫৪২ জনকে কোনো বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু সিভি সংগ্রহের মাধ্যমে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এসব নিয়োগের বড় অংশ চট্টগ্রাম থেকে, শুধু পটিয়া উপজেলা থেকেই ৫ হাজার ১৪৮ জন।
ইসলামী ব্যাংকে সিভি জমা দিয়েই ৮ হাজার ৫৪২ জনের নিয়োগ
Source: Daily Bangladesh