এক লাফে ২০ টাকা বাড়ায় ডিজেলের দাম এখন ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রোল ১৬০ ও অকটেন ১৬৫ টাকা — দেশের ইতিহাসে সর্বোচ্চ। সরকার বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় ছাড়া বিকল্প ছিল সীমিত। তবে বিশেষজ্ঞদের প্রশ্ন, বিপিসির ১১ বছরের প্রায় ৫২ হাজার কোটি টাকা মুনাফা থেকে আপৎকালীন তহবিল গড়লে বা কর-শুল্ক কমালে এই চাপ এড়ানো যেত।
জ্বালানি তেলের দাম সর্বোচ্চ, বিকল্প ছিল বলে মত বিশেষজ্ঞদের
Source: Samakal