উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার ও একাদশ শ্রেণির পরীক্ষা চলাকালীন রাজ্যের উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিকে ফের কর্মসূচি পালনের নির্দেশ দিল শিক্ষা দফতর। ২১ সেপ্টেম্বর জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশে ২৩ সেপ্টেম্বর বক্তৃতা, অঙ্কন, গান ও নাটকের আয়োজনের কথা বলা হয়েছে। নরেন্দ্র মোদীর দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে এই অনুষ্ঠানগুলি হওয়ার কথা।
পরীক্ষার মাঝেই স্কুলে জোড়া কর্মসূচির নতুন নির্দেশিকা
Source: Bangla Hunt