পুজোর আগে বাজারে ইলিশের ছড়াছড়ি। তবে কাটার ভুলে নষ্ট হতে পারে মাছের স্বাদ ও গন্ধ। ইলিশ কাটার আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মাথা কাটার সময় পেছনের নরম মাংস বাদ দেবেন না, পেটের তেলযুক্ত অংশ বেশি কাটবেন না। পেটি মোটা রাখুন, যাতে রান্নায় ভেঙে না যায়। বেরিয়ে আসা মাংস ফেলে না দিয়ে ভর্তা করতে পারেন।
ইলিশ কাটার সঠিক পদ্ধতি জানালেন বিশেষজ্ঞরা
Source: Bangla Hunt