ওআইসিকে তুলোধোনা ভারতের, পাকিস্তানকে ঋণ প্রসঙ্গে খোঁচা

ওআইসিকে তুলোধোনা ভারতের, পাকিস্তানকে ঋণ প্রসঙ্গে খোঁচা

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন নিউইয়র্কে ওআইসির বৈঠকের পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় কূটনীতিবিদ ক্ষিতিজ ত্যাগী পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, নাটক করে ঋণ শোধ হয় না। পাক-অধিকৃত কাশ্মীরে নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। বিদেশ মন্ত্রক জানায়, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, ওআইসির হস্তক্ষেপের কোনও আইনি অধিকার নেই।

Source: Hindustan Times Bangla

More in Politics

Read the live feed on ZapIndies