ভারতের সঙ্গে ৭০,০০০ কোটি টাকার ছয়টি অত্যাধুনিক সাবমেরিন তৈরির চুক্তি স্বাক্ষরে প্রস্তুত জার্মানি। জার্মান রাষ্ট্রদূত জ্যাসপার উইক জানিয়েছেন, প্রযুক্তি হস্তান্তরসহ ভারতেই তৈরি হবে সাবমেরিন। মুম্বইয়ের মাজগাঁও ডক শিপবিল্ডার্স থিসেনক্রুপ মেরিন সিস্টেমসের সঙ্গে যৌথভাবে নির্মাণ করবে। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্পটি।
জার্মানির সঙ্গে ৭০,০০০ কোটি টাকার সাবমেরিন চুক্তি চূড়ান্ত পর্যায়ে
Source: Hindustan Times Bangla