পুজোর আগেই বেতন-পেনশন, ১৫ অক্টোবরে ঢুকবে অ্যাকাউন্টে

পুজোর আগেই বেতন-পেনশন, ১৫ অক্টোবরে ঢুকবে অ্যাকাউন্টে

দুর্গাপুজোর ষষ্ঠীর আগেই রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে বেতন-পেনশন ঢুকছে। নবান্নের মেমো অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরের বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড, সাম্মানিক, পেনশন ও ফ্যামিলি পেনশন ১৫ অক্টোবর দেওয়া হবে। বেতনের সঙ্গেই বকেয়া ডিএ-র ২০ শতাংশ মিলবে। উৎসবের খরচ মেটাতে এই আগাম প্রদানকে তাৎপর্যপূর্ণ বলছেন ওয়াকিবহাল মহল।

Source: Hindustan Times Bangla

More in Top Stories

Read the live feed on ZapIndies