প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষা প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে এক বৈশ্বিক সংলাপে তিনি বলেন, প্রযুক্তি শিক্ষকের বিকল্প নয়, বরং সক্ষমতা বৃদ্ধির হাতিয়ার। শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও স্থানীয় প্রয়োজনকে সমান গুরুত্ব দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ঘোষণা প্রতিমন্ত্রীর
Source: Bangladesh Pratidin