সাদা বলের ক্রিকেটে ভারতই 'বেঞ্চমার্ক' বলে স্বীকার করলেন পাকিস্তানের হেড কোচ মাইক হেসন। এশিয়ান গেমসের জন্য জাপান যাওয়ার আগে তিনি বলেন, ভারতের সঙ্গে ব্যবধান কমানোই পাকিস্তানের বড় চ্যালেঞ্জ। এশিয়া কাপ ফাইনালে ভারতকে চাপে ফেলার উদাহরণ টেনে তিনি আশা প্রকাশ করেন, সুযোগ পেলে আবারও তারা ভারতকে চাপে ফেলবে।
সাদা বলের ক্রিকেটে ভারতই বেঞ্চমার্ক: পাক কোচ হেসন
Source: Hindustan Times Bangla