চলতি বছরের প্রথম ছয় মাসে সশস্ত্র বাহিনীকে ঘিরে অন্তত ৯৬টি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। রিউমার স্ক্যানারের ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে সরাসরি নিশানা করে ছড়ানো হয়েছে ২১টি ভুয়া তথ্য। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দেশকে অস্থিতিশীল করা ও বাহিনীর মনোবল দুর্বল করাই এসব সুসংগঠিত অপপ্রচারের মূল লক্ষ্য।
সশস্ত্র বাহিনী নিয়ে অপপ্রচার বেড়েছে ৩০ শতাংশ
Source: Bangladesh Pratidin