রাজউকের পরিদর্শক, ইউটিলিটি সংস্থার অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের ত্রিপক্ষীয় সিন্ডিকেটে নকশাবহির্ভূত ভবন নির্মাণ বেড়েই চলেছে। ঘুষের বিনিময়ে ৫ তলার অনুমোদনে ৮ তলা ওঠে, আর অবৈধ ভবনেও চালু থাকে পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগ। রাজউকের হিসাবে ঢাকার ৭৪ শতাংশ ভবন নকশা লঙ্ঘন করে তৈরি, যার ফলে জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে বাড়ছে মৃত্যুঝুঁকি।
রাজউকের ঘুষ সিন্ডিকেটে ঝুঁকিতে ঢাকা
Source: Daily Bangladesh