বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হয়েই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল পার হয়েছে। এর প্রভাবে দক্ষিণ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ওড়িশায় কয়েকটি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ উপকূল পার, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
Source: Hindustan Times Bangla