বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ফুঁসছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায়ও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা।
নিম্নচাপে দক্ষিণবঙ্গের ৬ জেলায় দুর্যোগের সতর্কতা
Source: Bangla Hunt