ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অভিযানে আহত বাংলাদেশি নাবিক উদ্ধার

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অভিযানে আহত বাংলাদেশি নাবিক উদ্ধার

ভারতের উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের ডিগলিপুরের কাছে পণ্যবাহী জাহাজ থেকে গুরুতর আহত এক বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ৩৬ বছর বয়সী ওই নাবিক জাহাজে পড়ে গিয়ে মাথা ও মেরুদণ্ডে আঘাত পান। ২০-২১ সেপ্টেম্বর রাতে উত্তাল সমুদ্রে কোস্টগার্ড জাহাজ ‘রাজদূত’ তাকে উদ্ধার করে ডিগলিপুর বন্দরে নিয়ে যায়। পরে তাকে শ্রী বিজয়পুরমের জিবি প্যান্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Source: Daily Bangladesh

More in Top Stories

Read the live feed on ZapIndies