কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দেওয়া হবে। তবে অর্থনৈতিক ও প্রশাসনিক কারণে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে কিছুটা সময় লাগবে। এর আগে সরকারি কর্মীরা বকেয়া ডিএ-র অংশ পেলেও সরকার পোষিত কর্মীরা বঞ্চনার শিকার হয়ে হাইকোর্টে মামলা করেছিলেন।
শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি রাজ্যের
Source: Bangla Hunt