টার্ম ডিপোজিটে স্বচ্ছতা বাড়াতে নতুন নির্দেশিকা জারি করেছে আরবিআই। ১ অক্টোবর থেকে একই ব্যাঙ্কের সব শাখায় একই দিনে একই অঙ্ক ও মেয়াদের এফডিতে একই সুদহার দিতে হবে। বাল্ক ডিপোজিটের হার প্রতিদিন সকাল ১০টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ঘোষিত হারের বাইরে দর-কষাকষির সুযোগ থাকবে না।
এফডিতে নতুন নিয়ম, একই দিনে সব শাখায় এক সুদ
Source: Hindustan Times Bangla