পশ্চিমবঙ্গে ২০৩৫ সালের মধ্যে এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার নিউটাউনে আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে তিনি জানান, বন্দর, লজিস্টিকস, বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, সড়ক, সেতু, সিমেন্ট এবং হাইপারস্কেল ডেটা সেন্টারে এই লগ্নি হবে। রাজ্যের ভৌগোলিক অবস্থানকে বিনিয়োগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের অঙ্গীকার আদানির
Source: The Wall Bengali