জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে ৮৬ লাখ টাকা সহায়তা

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে ৮৬ লাখ টাকা সহায়তা

জয়পুরহাটে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের ২৪টি পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে মোট ৮৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১ থেকে ৩ লাখ টাকা করে দেওয়া হয়। প্রতিমন্ত্রী আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে চেক তুলে দেন।

Source: Bangladesh Pratidin

More in Top Stories

Read the live feed on ZapIndies