এসএসকেএমে ভুয়ো ওপিডি টিকিট বিক্রি, তিন দালাল গ্রেফতার

এসএসকেএমে ভুয়ো ওপিডি টিকিট বিক্রি, তিন দালাল গ্রেফতার

কলকাতার এসএসকেএম হাসপাতালে ভুয়ো অনলাইন ওপিডি টিকিট বিক্রির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। অভিযুক্তদের মধ্যে দু'জন হাওড়ার বাসিন্দা, অন্যজন হাসপাতালের বাইরে জেরক্সের দোকান চালান। অনলাইন টিকিট বুক করতে না পারা রোগীদের ভুল বুঝিয়ে দোকানে নিয়ে গিয়ে ভুয়ো টিকিট তৈরি করে টাকা নেওয়া হতো। বিএনএস-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

Source: Bangla Hunt

More in Crime

Read the live feed on ZapIndies