আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোড়ের মৃত্যুর ঘটনায় অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বললেন বোর্ড অফ গভর্নরসের প্রাক্তন চেয়ারম্যান শরদ কুমার সরাফ। তিনি দাবি করেন, অভিযোগের সপক্ষে পরিবার কোনও প্রমাণ দিতে পারেনি। ইতিমধ্যে মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অনশন কর্মসূচিতে যাওয়ার পথে সাহিলের বাবা রবীন্দ্র ওয়াকোড়কে আটক করা হয়েছে।
আইআইটি বম্বে বিতর্কে অধ্যাপক দুল্লার পাশে প্রাক্তন বোর্ড প্রধান
Source: Hindustan Times Bangla