নদিয়ার শিকারপুর বারুইপাড়ার অভাবী যমুনা ঘোষালের মৃত্যুর পর তাঁর ঘর থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ও এক বস্তা কয়েন উদ্ধার হয়েছে। প্রতিবেশীদের সহায়তায় চলত তাঁর সংসার। বৃহস্পতিবার মৃত্যুর পর পাড়ার বাসিন্দারা উদ্ধার হওয়া অর্থ তাঁর সৎকার ও পারলৌকিক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন।
অভাবী যমুনার ঘরে উদ্ধার ১ লক্ষ ২০ হাজার টাকা, শেষকৃত্যের দায়িত্ব নিল পাড়া
Source: The Wall Bengali