ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে আবেদনটি করেছেন। অভিযোগ, তিন সদস্যের কমিশনের সম্মতি ছাড়াই SIR সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত ও সফটওয়্যার পরিবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে, সমস্ত পদক্ষেপ পূর্ণ কমিশনের সম্মতিতেই নেওয়া হয়েছে।
SIR বিতর্কের মধ্যেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন
Source: Hindustan Times Bangla