পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর বিক্ষোভের মুখে রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রায় ২২ হাজার পুলিশ মোতায়েন এবং এক হাজার কনটেইনার দিয়ে প্রধান সড়ক ও প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ইমরান খানের তিন বোনসহ দলের বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ইসলামাবাদ অবরুদ্ধ, পিটিআই বিক্ষোভ ঘিরে ২২ হাজার পুলিশ মোতায়েন
Source: Bangladesh Pratidin