স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশজুড়ে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
Source: Bangladesh Pratidin