‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে আজ বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর সপ্তাহব্যাপী শোভাযাত্রা, সাইকেল র্যালি, সিটি ট্যুর, মতবিনিময় সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মূল আয়োজনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ দেওয়া হবে।
বিশ্ব পর্যটন দিবস আজ, সপ্তাহব্যাপী নানা আয়োজন
Source: Daily Bangladesh