হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, জব্দ করা ড্রোনটি ‘রেমাস ৬০০’ নামের একটি উন্নত প্রযুক্তির সাবমার্সিবল, যা গোয়েন্দা তৎপরতা চালানোর সময় নিয়ন্ত্রণে নেওয়া হয়। ড্রোনটি বর্তমানে আইআরজিসির বিশেষজ্ঞদের হেফাজতে রয়েছে এবং এর তথ্য উদ্ধারের কাজ চলছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে মার্কিন আন্ডারওয়াটার ড্রোন জব্দের দাবি ইরানের
Source: Bangladesh Pratidin